পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান। দেশটির খোস্ত প্রদেশের মুখপাত্র মুস্তাগফের গুরবাজ এর বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হামলা ঘটনা ঘটে।
আফগানিস্তানের সরকারি এ কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের সীমান্তবর্তী জাজি ময়দান, আলী শীর এবং তেরাজিতে সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
এর আগে, গত রোববার ভোরে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। ওই সময় আফগানিস্তান জানায় তারা সঠিক সময়ে এর জবাব দেবে। ওই হুমকির পর গতকাল রাতে পাক সেনাদের ওপর আকস্মিক হামলা শুরু করে আফগান সেনারা। এর জেরে পাকিস্তান আবারও বিমান হামলা চালানো শুরু করে।
এদিকে, আফগানিস্তানের নতুন হামলার পর পাকিস্তান আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।