ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৭৪৭ জন। স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।
দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রাণহানির খবর জানিয়েছে প্রেস টিভি।
এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের ২৪টি প্রদেশজুড়ে চালানো এই হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত এবং অন্তত ৭৪৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৫ জনই একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।
দক্ষিণ ইরানের মিনাব শহরের প্রসিকিউটরের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) জানিয়েছে, ওই শহরের একটি স্কুলে সরাসরি হামলার ফলে এই বিপুল সংখ্যক প্রাণহানি ঘটে।
এর আগে, স্থানীয় সময় গতকাল শনিবার সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা।
আন্তর্জাতিক: বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত
আন্তর্জাতিক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
আন্তর্জাতিক: খামেনি কি বেঁচে আছেন, কোথায়?
আন্তর্জাতিক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
আন্তর্জাতিক: পরাশক্তির ইন্ধনে ভয়াবহ যুদ্ধে এশিয়া-ইউরোপ