image

খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের

সংবাদ অনলাইন রিপোর্ট

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিশ্চিত করেছেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

জানা যায়, আজ রোববার (১ মার্চ) বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে।

জুবায়ের এ বিষয়ে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানের ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠাতব্য এ বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি