image

খামেনি হত্যাকাণ্ডে কী বললেন পুতিন

সংবাদ অনলাইন রিপোর্ট

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নীতির ‘নিষ্ঠুর লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে পুতিন বলেছেন, এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগজনক দৃষ্টান্ত স্থাপন করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার (১ মার্চ) জানান, পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় রুশ প্রেসিডেন্ট খামেনিকে একজন ‘অসাধারণ রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ করেন, যিনি তিন দশকের বেশি সময় ধরে ইরানের নেতৃত্ব দিয়েছেন।

পুতিনের ভাষ্য অনুযায়ী, খামেনি রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দ্বিপক্ষীয় সহযোগিতা, বিশেষ করে রাজনৈতিক ও কৌশলগত বিষয়ে, তাঁর সময়েই গভীরতর হয় বলে উল্লেখ করেন তিনি।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এ ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া বাড়তে থাকে। এর মধ্যেই মস্কোর পক্ষ থেকে কঠোর ভাষায় নিন্দা জানালেন রুশ প্রেসিডেন্ট।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি