মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা সীমিত করতে আজ বুধবার (৪ মার্চ) মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রস্তাবটি পাস হলে বিশেষ করে ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব হবে।
সিনেট সূত্র জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা থেকে এই বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। দীর্ঘ বিতর্ক শেষে বিকেল ৪টায় চূড়ান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
সম্প্রতি কংগ্রেসের কোনো ধরনের আগাম অনুমোদন ছাড়াই ইরানে ড্রোন হামলা চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন আইন প্রণেতাদের একটি বড় অংশ মনে করছেন, কংগ্রেসকে পাশ কাটিয়ে এমন বড় মাপের সামরিক পদক্ষেপ নেওয়া সংবিধানের লঙ্ঘন। এই পদক্ষেপের সমালোচনা করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের এমন একতরফা সিদ্ধান্ত দেশটির আইন প্রণেতারা সমর্থন করছেন না।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ইরান দাবি করেছে, ট্রাম্প মার্কিন নাগরিকদের স্বার্থে নয়, বরং ইসরায়েলকে সন্তুষ্ট করার লক্ষ্যেই যুদ্ধের উসকানি দিচ্ছেন। এই রাজনৈতিক উত্তেজনা প্রশমনেই মূলত সিনেট এখন প্রেসিডেন্টের ওয়ার পাওয়ার বা যুদ্ধকালীন ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে চাইছে।
অর্থ-বাণিজ্য: চার দিন বৃদ্ধির পর হঠাৎ স্বর্ণের দামে পতন
জাতীয়: বায়ু দূষণে শীর্ষে ঢাকা
আন্তর্জাতিক: দুবাইয়ে মার্কিন দূতাবাসে এবার ক্ষেপণাস্ত্র হামলা