দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতনের পর নেপালের প্রথম সাধারণ নির্বাচনে ভোট শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে ভোট শুরু হয়েছে।
ভোট গ্রহণ চলবে স্থানীয় সময় বিকাল ৫টার পর্যন্ত। এবার সংসদের ২৭৫টি আসনের ভোটে ‘পুরোনো রাজনৈতিক’ দলগুলোর মুখোমুখি হচ্ছেন পরিবর্তনের জন্য ক্ষুব্ধ এবং মোহভঙ্গ তরুণ ভোটারদের পক্ষে কথা বলা প্রতিদ্বন্দ্বীরা।
জানা যায়, প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটারের ভোটে নতুন সরকার নির্বাচিত হবে। এদের মধ্যে প্রায় ১০ লাখ প্রথমবারের মতো ভোটার হয়েছেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভে নেপালে সরকার পতনের পর অন্তর্র্বতী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে। দুর্নীতি, বেকারত্ব, অর্থনৈতিক স্থবিরতা এবং বৈষম্যের কারণেই দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়েছিলো। এতে ৭৭ জন নিহত হন।
জাতীয়: এবার রোজার ঈদের ছুটি সাতদিন
সারাদেশ: চুনারুঘাটে জনতার হাতে টমটম চোর আটক
নগর-মহানগর: আদাবরে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ৬
আন্তর্জাতিক: ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা