এবার ইরানের নতুন সম্ভাব্য সুপ্রিম লিডারকে হত্যার ইঙ্গিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বুধবার (৪ মার্চ) ট্রাম্প বলেন, ‘তাদের (ইরান) নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। যেই নেতা হতে চায়, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।’ এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র এখন ‘খুব শক্ত অবস্থানে’ আছে এবং দেশের সামরিক শক্তির প্রশংসা করেন।
মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বে আমাদের সামরিক বাহিনীর মতো শক্তিশালী আর কেউ নেই। আমরা এখন খুবই শক্ত অবস্থানে আছি।’
এর আগে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। তার মৃত্যর পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছেলে মোজতবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে সংবাদ সংস্থাটি কোনো সূত্রের উল্লেখ করেনি।
সারাদেশ: চুনারুঘাটে জনতার হাতে টমটম চোর আটক
আন্তর্জাতিক: সরকার উৎখাতের পর সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে নেপাল
আন্তর্জাতিক: মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ