মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আঁচ এবার লাগল এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত দেশ আজারবাইজানে। দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল নাখচিভানের একটি বিমানবন্দর ও একটি স্কুলে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (৫ মার্চ) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আজারবাইজান কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দুটি পৃথক ড্রোন আজারবাইজানের নাখচিভান অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে একটি ড্রোন নাখচিভান বিমানবন্দরের টার্মিনাল ভবনে আছড়ে পড়ে এবং অন্যটি শাকারবাদ গ্রামের একটি স্কুলে আঘাত করে।
মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় দুই বেসামরিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আজারবাইজানে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান। ড্রোন হামলার প্রতিবাদ জানাতে আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইরান এর জবাবে ইসরায়েল ছাড়াও বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার আজারবাইজানেও ড্রোন আঘাত হানল।
হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় ইসরাইলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
অর্থ-বাণিজ্য: আয়কর রিটার্ন দাখিল ৪০ লাখ, ‘জিরো রিটার্ন’ ২২ লাখ
অর্থ-বাণিজ্য: বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ দিচ্ছে সরকার
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন
সারাদেশ: রামেকের ভিসিকে অপসারণে আল্টিমেটাম