image

কুয়েতের দূতাবাস খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সংবাদ অনলাইন রিপোর্ট

কয়েক দফা হামলার পর কুয়েতে নিজেদের দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মীদের ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে দূতাবাসের কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরার প্রক্রিয়াও শুরু হয়েছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।

জানা যায়, ওয়াশিংটন থেকে কুয়েতের মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ এসেছে গত ৪ ফেব্রুয়ারি দেশটির আকাশসীমায়ে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর।

এদিকে, কুয়েতের সামরিক বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তায় আকাশসীমায় ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করা সম্ভব হয়েছে, তবে সেটির পতিত ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

কুয়েতি সামরিক বাহিনীর এই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর দূতাবাস খালি করার নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি