image

ইরানে ইতিহাসের বৃহত্তম বোমাবর্ষণের হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর

সংবাদ অনলাইন রিপোর্ট

ইরানের ওপর এযাবৎকালের সবচাইতে বড় আকারের বিমান হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আজ রাতেই এই বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হতে যাচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী এই বিস্ফোরক তথ্য জানান। তিনি বলেন, এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও তৈরির কারখানাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে যাতে তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে অকার্যকর হয়ে পড়ে।

স্কট বেসেন্ট দাবি করেছেন, মার্কিন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নিশ্চিত করা হবে। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালি ব্যবহার করে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনেছেন মার্কিন অর্থমন্ত্রী।

খবর বেরিয়েছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ ও রাডার সিস্টেমের অবস্থান নিয়ে ইরানকে তথ্য দিচ্ছে রাশিয়া। এ প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র সবকিছুই ট্র্যাক করছে এবং সে অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী সিবিএস নিউজকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব গতিবিধি সম্পর্কে পূর্ণ অবগত এবং যেকোনো পদক্ষেপের কড়া জবাব দেওয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি এই বোমাবর্ষণের ঘোষণা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে এক নতুন এবং ভয়াবহ মাত্রায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি