image

তেহরানের তেল শোধনাগারে ইসরায়েলের ভয়াবহ হামলা

সংবাদ অনলাইন রিপোর্ট

ইরানের রাজধানী তেহরানের একটি প্রধান তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলার পর পুরো শোধনাগার এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে, যা রাতের আকাশে বিশাল এলাকাজুড়ে আভা ছড়িয়ে দিচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে এই বিশেষ অভিযান পরিচালনা করেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রকাশিত ভিডিওতে তেহরানের দিগন্তজুড়ে আগুনের লেলিহান শিখা স্পষ্ট দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের ইতিহাসে এটিই প্রথম যেখানে কোনো গুরুত্বপূর্ণ বেসামরিক শিল্প অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এর জন্য যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন তথা ইসরায়েলকে দায়ী করেছে।

আক্রান্ত এই শোধনাগারটি তেহরানসহ ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি সরবরাহের প্রধান উৎস। তবে হামলার কারণ হিসেবে আইডিএফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছে:

তেহরানের যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে, সেগুলো ইরানি শাসনগোষ্ঠী তাদের বিভিন্ন সামরিক সংস্থায় জ্বালানি বিতরণের কাজে ব্যবহার করত।

এই হামলার ফলে ইরানের জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়নি।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি