পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ৪০ ইরানি নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার (৯ মার্চ) মধ্যরাতে এ হামলা চালনো হয়।
সোমবার রাতের ভয়াবহতা বর্ননা করে আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল বলেছেন, বিমান হামলার তীব্রতার দিক থেকে তেহরানে গতকালের রাতটি এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত ছিলো। সেখানে গত কয়েক ঘণ্টায় একের পর এক বিস্ফোরণ ঘটেছে। যার সংখ্যা গণনা করাও কঠিন। বিশাল সব বিস্ফোরণে সেখানে আল-জাজিরার অফিসের জানালা পর্যন্ত কেঁপে উঠেছে, বলেন আল-জাজিরার ওই প্রতিনিধি।
এদিকে, ইসফাহানেও তীব্র বোমাবর্ষণ করা হয়েছে। শহরটির পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এছাড়া গভর্নরের কার্যালয়েও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ইরানের সেনাবাহিনী এবং রেভোল্যুশনারি গার্ডস কোরের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধের ঘোষণা অব্যাহত রয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এখন থেকে তারা ১ হাজার কেজির নিচে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না। রেভোল্যুশনারি গার্ডসের তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রগুলোর কিছু ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হয়েছে। তারা পুরো অঞ্চলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও ভারী থেকে ভারী ক্ষেপণাস্ত্র হামলার কথা বলছে।
সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই যৌথ হামলা বর্তমানে গোটা অঞ্চলকে যুদ্ধের হুমকির মধ্যে ফেলেছে।
আন্তর্জাতিক: ভয়াবহ বিমান হামলায় কাঁপছে ইরান, নিহত ৪০
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু