image
ছবিঃ সংগৃহীত

ইউরোপেও আছড়ে পড়ছে ইরান যুদ্ধের প্রভাব

বিদেশী সংবাদ মাধ্যম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঢেউ ইতোমধ্যে ইউরোপে অনুভূত হতে শুরু করেছে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন। তিনি জানান, এই সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং ন্যাটোর মিত্র দেশগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। খবর সংবাদ মাধ্যমের।

মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনার আগে ইইউ কূটনীতিকদের বার্ষিক সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের এক সম্মেলনে ফন ডের লিয়েন বলেন, আমরা এখন একটি আঞ্চলিক সংঘাতের অনাকাঙ্ক্ষিত পরিণতি দেখছি। যুদ্ধের বিস্তার আজ এক রূঢ় বাস্তবতা। ইইউ প্রধান বলেন, আমাদের নাগরিকরা এই সংঘাতের কবলে পড়েছেন। আমাদের অংশীদাররা আক্রান্ত হচ্ছেন। এর উদাহরণ হিসেবে তিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ ঘাঁটিতে ইরান-নির্মিত ড্রোনের আঘাতের কথা উল্লেখ করেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি