image

যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের

সংবাদ অনলাইন রিপোর্ট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির চরম উত্তেজনার মধ্যে ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের ওপর বড় ধরনের সমন্বিত হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ বন্ধের জন্য তিনটি শর্ত ঘোষণা করেছেন। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

সংস্থাটি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, বর্তমান সংঘাত নিরসনে ইরান তিনটি শর্তের ওপর অটল। শর্তগুলো হলো :

১. তেহরানের বৈধ ও সার্বভৌম অধিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি।

২. যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান।

৩. ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন হবে না, এমন দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা।

এর আগে, স্থানয়ি সময় গতকাল বুধবার (১১ মার্চ) রাতেই ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইসরায়েলের দাবি অনুযায়ী, উত্তর ও মধ্যাঞ্চলে প্রায় ১০০টির মতো রকেট ছোড়া হয়েছে। এর পাল্টা জবাবে ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে (দাহিহ) ব্যাপক আকারের বোমাবর্ষণ শুরু করেছে। ইরান একে ‘অপারেশন চিউড হুইট’ হিসেবে অভিহিত করে দাবি করেছে, এটি আগ্রাসনের বিরুদ্ধে তাদের আত্মরক্ষামূলক পদক্ষেপ।

আইএসির মতে, এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি