image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জেলেনস্কির সঙ্গে মাখোঁর বৈঠক শুক্রবার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ার ওপর চাপ বাড়ানোর উপায় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী সপ্তাহে নতুন করে ইউক্রেন-রাশিয়া আলোচনা হওয়ার সম্ভাবনার মধ্যে ইউরোপে সমর্থন জোরদারের লক্ষ্যে জেলেনস্কি আগামী কয়েক দিনের মধ্যে স্পেন সফরেও যেতে পারেন। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফরাসি প্রেসিডেন্সি জানায়, বৈঠকে রাশিয়ার ট্যাংকারের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’- কে লক্ষ্য করে নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকে নিষেধাজ্ঞা লংঘন করে এটি তেল ও অন্যান্য পণ্য পরিবহনে ব্যবহৃত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে বলেছেন, আন্তর্জাতিক তেলের দাম কম রাখার প্রচেষ্টার অংশ হিসেবে কিছু তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে।

তবে এর মধ্যে রাশিয়া অন্তর্ভুক্ত থাকবে কি-না, সে ব্যাপারি তিনি কিছু বলেননি।

এর আগে সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। মাখোঁর দপ্তর আরও জানায়, জেলেনস্কি ও মাখোঁ ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়েও আলোচনা করবেন।

এদিকে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, আগামী সপ্তাহে নতুন ত্রিপক্ষীয় যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেন আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

জেলেনস্কির মতে, এ আলোচনা সুইজারল্যান্ড বা তুরস্কে অনুষ্ঠিত হতে পারে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি