image

ইরান যুদ্ধে অংশ নিতে চায় না জার্মানি: চ্যান্সেলর

বিদেশী সংবাদ মাধ্যম

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান ১৪তম দিনে গড়িয়েছে। একই সময়ে তেহরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জার্মানি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই সংঘাতে জড়াতে চায় না। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে অংশ নেওয়ার কোনো ইচ্ছা বার্লিনের নেই।

নরওয়ে সফররত অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মের্জ এ কথা বলেন। তিনি জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সামরিক সুরক্ষা দেওয়ার মতো কোনো পরিকল্পনা জার্মানির নেই। অথচ সম্প্রতি ওই গুরুত্বপূর্ণ নৌপথের আশপাশে ইরানের হামলার একাধিক ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় সামরিক সহায়তা প্রদানের কোনও কারণ বার্লিন দেখছে না বলে তিনি উল্লেখ করেন। খবর সংবাদমাধ্যমের।

চ্যান্সেলর মের্জ স্পষ্ট ভাষায় বলেন, জার্মানি এই যুদ্ধের অংশ নয় এবং আমরা এর অংশ হতে চাই না।

হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য একটি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত পথ।

এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে জার্মানি শুরু থেকেই এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার পরিবর্তে কূটনৈতিক অবস্থানের ওপর জোর দিয়ে আসছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি