image

করোনায় মৃত্যু সাড়ে ৩৩ লাখ ছাড়াল

সংবাদ অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ৫৮ হাজার ছাড়াল। শনাক্ত হয়েছেন ১৬ কোটি ১৮ লাখেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ১৬ কোটি ১৮ লাখ ৩৫ হাজার ২২৭ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ৩৩ লাখ ৫৮ হাজার ৬৫৮ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৩ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ৯৫২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৯৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৫৪০ জনের।

এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনের শরীরে। মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৫০ জনের।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার ৮২৭ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩০ হাজার ৫৯৬ জনের।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

» নির্বাচনকে "গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক" বলছে ইউরোপীয় ইউনিয়ন

সম্প্রতি