মেক্সিকোতে হোটেল ও বারে বন্দুকধারী হামলায় ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় সিলায়া শহরে একটি হোটেল ও পৃথক দুটি বারে এই হামলা করে বন্দুকধারীরা। এতে আটজন নারী ও তিনজন পুরুষ নিহত হোন।
সেলায়া শহরের নিরাপত্তা সচিবালয় জানিয়েছে, বন্দুক হামলার খবর পেয়ে ভ্যালে হারমোসোর আশপাশে পৌঁছানোর পর কর্মকর্তারা নিহতদের মৃতদেহগুলো খুঁজে পান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের গুলি করে হত্যা করা হয়েছে। হামলাকারীরা হত্যার পর স্থাপনায় আগুন দেওয়ার জন্য পেট্রোল ঢেলে দেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মৃতদেহগুলো প্লাস্টিকের টেবিল ও চেয়ারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল।একজনের মরদেহ ফুটপাতে পড়ে ছিল।
গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল। এখানে একটি শোধনাগার এবং একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপলাইন রয়েছে। কিন্তু সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামক দু’টি গ্রুপের মধ্যে বিরোধের কারণে এটি মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
গণমাধ্যমের তথ্যানুযায়ী, অপরাধী এই দলগুলো মাদক ও চোরাই জ্বালানি পাচারের রুট নিয়ন্ত্রণের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে। তবে এই হামলায় কোনো অপরাধী গ্রুপকে সন্দেহ করা হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।
সারাদেশ: বেলপার্কের জনসভামঞ্চে তারেক রহমান
বিজ্ঞান ও প্রযুক্তি: থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
আন্তর্জাতিক: লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফিপুত্র