মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে রাজধানী নেপিদোর সেনানির্মিত একটি নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। ফৌজদারি আইন অনুযায়ী বুধবার থেকে তাকে (অং সান সু চি) জেলখানায় নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন।
গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সু চি। এর পর থেকে সু চি রাজধানীর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী ছিলেন। তার সঙ্গে বেশ কয়েকজন গৃহকর্মী ও তার পোষা কুকুরটি ছিল। ৭৭ বছরের সু চিকে শুধুমাত্র জান্তা আদালতে তার বিচারের শুনানিতে অংশ নেওয়ার জন্য ওই বাড়ি থেকে বের করা হতো।
সু চি ইতোমধ্যে দুর্নীতি, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি, কোভিড - ১৯ এর নিয়ম লঙ্ঘন এবং একটি টেলিযোগাযোগ আইন ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাকে এ পর্যন্ত ১১ বছরের সাজা দিয়েছে।
এর আগে জান্তা শাসনের অধীনে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নিজের বাড়িতে দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন সু চি।
অপরাধ ও দুর্নীতি: ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের পদত্যাগ, দুজনকে নিয়োগ
সারাদেশ: ছাতকের তিররাইয়ে মাতৃপূজা ও দোল উৎসব
আন্তর্জাতিক: ভয়ঙ্কর পানিসংকটের মুখে পড়ছে মধ্যপ্রাচ্য
আন্তর্জাতিক: বাহরাইনে এবার প্রধান তেল শোধনাগারে ইরানের হামলা
অর্থ-বাণিজ্য: পেট্রোল পুরোটাই দেশীয় পণ্য, রেশনিং নিয়ে প্রশ্ন