মাদ্রাসার নারী শিক্ষার্থীদের জন্য রবি আজিয়াটা লিমিটেডের বিডি অ্যাপস প্ল্যাটফর্ম চালু করেছে প্রযুক্তি বিষয়ক প্রকল্প ‘প্রজেক্ট নিসা’।
এই প্রকল্পের আওতায় সম্প্রতি বাগেরহাটের মোংলায় অবস্থিত ‘শেখ ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসায়’ একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ৫০ জনের বেশি শিক্ষার্থী অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল লিটারেসি ও কম্পিউটারের মৌলিক দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছেন।
প্রশিক্ষণ শেষে অনেক শিক্ষার্থী ইতোমধ্যে বিডি অ্যাপস প্ল্যাটফর্মে তাদের প্রথম লাইট অ্যাপ তৈরি করেছে এবং আয়ও শুরু করেছে।
রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ এ প্রসঙ্গে বলেন, ‘দেশের প্রতিটি মাদ্রাসার ছাত্রীর দোরগোড়ায় ডিজিটাল দক্ষতা পৌঁছে দেয়ার জন্য আমাদের এই প্রকল্প। উদ্যোগটি নারীশক্তিকে উজ্জীবিত করছে এবং দূরবর্তী এলাকায় থেকেও তাদের প্রযুক্তি দুনিয়ায় নেতৃত্ব দেয়ার সুযোগ করে দিচ্ছে’।
আন্তর্জাতিক: নেপালে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা
অর্থ-বাণিজ্য: তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
আন্তর্জাতিক: আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক: ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন সর্বাধিনায়ক ওয়াহিদি