বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ‘সি৭৫এক্স’ নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৬ রেটিং সম্বলিত এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড; যেটি পানি, ধুলো ও দুর্ঘটনাজনিত পতনেও ফোনকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়। আর্মরশেল প্রোটেশন-যুক্ত এই ড্যামেজ-প্রুফ ফিচার ফোনকে দেয় দারুণ সুরক্ষা।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি ‘সি৭৫এক্স’-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেরা পারফরম্যান্সের জন্য এটিকে সাপোর্ট দিচ্ছে বিশেষ ‘অপ্টিমাউজড অ্যালগরিদম’। ‘কোরাল পিংক’ বর্ণে এই ডিভাইসের বাহারি রঙের বিন্যাস দেখতে ভালো লাগে। স্মার্টফোনটির ডিজাইন ও ফিনিশিং গ্রাহকদের দেবে প্রিমিয়াম ফোনের-ই অভিজ্ঞতা।
স্মার্টফোনটিতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ৫৬০০এমএএইচ ব্যাটারি। ৫ মিনিটের চার্জেই ফোনে কথা বলা যায় ৩ ঘণ্টা। আর একবার পুরোপুরি চার্জ সম্পূর্ণ হলে- ৭ ঘণ্টা টানা গেমিং, ১৩.২ ঘণ্টা ধারাবাহিক ইউটিউব ভিডিও প্লে এবং ২৪ ঘণ্টার স্ট্যান্ডবাই সম্ভব স্মার্টফোনটি দিয়ে। ডিভাইসটিতে আছে গুগল জেমিনি চ্যাটবট। এটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর, দ্রুততম সময়ে কোনো কিছু অনুসন্ধান, অ্যাপগুলোর মধ্যে নির্বিঘ্ন এআই স্মার্ট লুপ, এআই ইমেজ এডিটিং অর্থাৎ ব্লারি বা ঘোলা ছবিকে স্পষ্ট করতে সাহায্য করে। রিয়েলমি ‘সি৭৫এক্স’ এর ৬/১২৮ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ১৭,৯৯৯ টাকায়।
রাজনীতি: ২২ বছর পর খুলনা যাচ্ছেন তারেক রহমান
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে নাটকীয়তা: লাগাতার উঠানামা
নগর-মহানগর: হাতিরঝিলে পিকআপের ধাক্কায় নিহত ১