‘তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ অত্যাবশ্যক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এটোভা টেকনোলজি আয়োজিত শিল্পভিত্তিক প্রশিক্ষণ সম্পন্নকারী ২০০ প্রশিক্ষণার্থীর ‘ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ফেয়ারওয়েল অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন সেরিমনি’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসিস প্রশাসক আরও বলেন, আইটি খাত এখন দেশের অগ্রযাত্রায় অন্যতম প্রধান স্টেকহোল্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই নিজের এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শুধু এই খাতেই নয়, পাশাপাশি অন্যান্য খাতেও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব উদ্দিন খোকন। তিনি তার বলেন, বাস্তবমুখী প্রশিক্ষণ তরুণদের কর্মক্ষমতা ও আত্মবিশ^াস বাড়ায়। মানবসম্পদ উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বেসিস সহায়ক কমিটির সদস্য ও ফ্লোরা টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল ডিউক, বেসিস সহায়ক কমিটির সদস্য রওশন কামাল জেমস, তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট রাজনৈতিক সংগঠক রবিউল ইসলাম নয়ন এবং এটোভার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা। ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ডিইআইইডি প্রকল্পের মূল লক্ষ্য তরুণদের দক্ষতা বৃদ্ধি করা। এটোভার এই উদ্যোগ সেই লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।
এটোভা টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আলম সভাপতির বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ নয়, বরং তরুণদের শিল্প খাতের বাস্তব কাজে সম্পূর্ণ প্রস্তুত করে তোলা। সামনের দিনগুলোতে আরও বিস্তৃত আকারে প্রশিক্ষণ ও ক্যারিয়ার সাপোর্ট কার্যক্রম চালানো হবে।
আন্তর্জাতিক: ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
আন্তর্জাতিক: ভয়াবহ বিমান হামলায় কাঁপছে ইরান, নিহত ৪০
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না