image

কৃষকদের আর্থিক ব্যবস্থাপনায় ব্র্যাক ও বিকাশের কর্মশালা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি প্রতিদিনের আর্থিক লেনদেন ক্যাশবিহীন, সহজ ও নিরাপদ করতে উত্তরবঙ্গের কৃষকদের জন্য যৌথ কর্মশালা আয়োজন করেছে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ ও বিকাশ। ডিজিটাল আর্থিক সেবাকে কাজে লাগিয়ে কৃষিখাতে আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক কৃষকদের নিরাপদ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করা ছিলো এই উদ্যোগের লক্ষ্য। সম্প্রতি, ৮৭৫ জন কৃষকের অংশগ্রহণে উত্তরবঙ্গের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে এ ধরনের তিনটি সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় বিকাশ ওয়ালেট খোলা, পিন সেটআপ ও এর গোপনীয়তা রক্ষা, প্রতারণা প্রতিরোধের উপায়, অ্যাপ ও ইউএসএসডি কোড ব্যবহার করে প্রতিদিনের লেনদেন এবং এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ-আউটের পদ্ধতি ও খরচ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি