মাস্টারকার্ড তাদের ফ্ল্যাগশিপ উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫-২৬ এর ঘোষণা দিয়েছে। ‘সাফারি স্পিরিট’ শীর্ষক এই ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশের মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডাররা উপযুক্ত রিটেইল লেনদেনের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ হিসেবে রয়েছে ঢাকা থেকে রিটার্ন এয়ারফেয়ার সহ কেনিয়ায় ৩ রাত, ৪ দিনের একটি কাপল ট্রিপ এবং প্রিমিয়াম সাফারি অভিজ্ঞতা। এছাড়াও থাকছে থাইল্যান্ড ও কক্সবাজার ভ্রমণ, ট্রাভেল অ্যাকসেসরিজ, গ্যাজেটস, ডাইনিং ও শপিং ভাউচার সহ আরও বহু আকর্ষণীয় পুরস্কার। ক্যাম্পেইন চলাকালীন দেশীয় ও আন্তর্জাতিক রিটেইল ও ই-কমার্স লেনদেনে সংগৃহীত মোট পয়েন্টের ভিত্তিতেই বিজয়ীরা নির্বাচিত হবেন।
আন্তর্জাতিক: ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
আন্তর্জাতিক: ভয়াবহ বিমান হামলায় কাঁপছে ইরান, নিহত ৪০
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না