টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন জাপানের গ্লাফিট বাংলাদেশের সাথে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। গ্লাফিট বাংলাদেশ, জাপানের গ্লাফিট ইনকর্পোরেশনের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান, যা ব্যক্তিগত বৈদ্যুতিক যানবাহন উন্নয়ন, উৎপাদন ও বিপণনের জন্য সুপরিচিত।
এ চুক্তির আওতায় গ্লাফিটের বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির সাথে গ্রামীণফোনের আইওটি ও ডিজিটাল কানেক্টিভিটি সল্যুশন, ‘আলো কানেক্ট এমটুএম (মেশিন টু মেশিন)’, প্ল্যাটফর্ম’র সমন্বয় করা হবে। যৌথভাবে স্মার্ট ব্যাটারি এক্সচেঞ্জ স্টেশন স্থাপন এবং বৈদ্যুতিক মোটরসাইকেল ও স্কুটারের জন্য আইওটি-বিশিষ্ট স্মার্ট মিটার চালু করবে গ্রামীণফোন ও গ্লাফিট।
গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং গ্লাফিটের চিফ এক্সিকিউটিভ অফিসার তেইজো নারুমি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
আন্তর্জাতিক: নেপালে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা
অর্থ-বাণিজ্য: তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
আন্তর্জাতিক: আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক: ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন সর্বাধিনায়ক ওয়াহিদি