বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশের ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে। বিটিসিএল সূত্র জানায়, .নফ তৃতীয় লেভেল ডোমেইন (যেমন: abc.com.bd) এবং .bd সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন: abc.bd) এই দুইটি বহুল ব্যবহৃত ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি’তে ৩৬% মূল্য ছাড় প্রদান করা হয়েছে।
.bd তৃতীয় লেভেল ডোমেইনের রেজিস্ট্রেশন ফি: ১,১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা এবং রিনিউয়াল ফি: ১,৬০০ টাকা থেকে কমিয়ে ১,০২০ টাকা করা হয়েছে। .bd সেকেন্ড লেভেল ডোমেইনের রেজিস্ট্রেশন ফি: ২,০০০ টাকা থেকে কমিয়ে ১,২৮০ টাকা এবং রিনিউয়াল ফি: ২,৫০০ টাকা থেকে কমিয়ে ১,৬০০ টাকা করা হয়েছে।
আন্তর্জাতিক: দুবাইয়ে মার্কিন দূতাবাসে এবার ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক: নতুন বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান
আন্তর্জাতিক: ইরানে হামলা, বিশ্বনেতারা কে কার পক্ষে
আন্তর্জাতিক: বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানির দাম