দেশের বাজারে রেডমি প্যাড ২ প্রো নামে নতুন দুটি ভার্সনের ট্যাব নিয়ে এলো প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। রেডমি প্যাড ২ প্রো ফাইভজি-তে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা থাকায় কথা বলা যাবে ঠিক স্মার্টফোনের মতোই। প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। রেডমি প্যাড ২ প্রো এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনের প্যাড দুটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের সাথে রয়েছে ১২.১ ইঞ্চি সাইজের ২.৫কে ক্রিস্টাল-ক্লিয়ার ডিসপ্লে। আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ড এর লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সনদ পাওয়া ডিভাইসটির ডিসপ্লে দেবে চোখের বাড়তি সুরক্ষা। ১২০০০ এমএএইচ ব্যাটারির এই প্যাডে ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় ক্যাবলের মাধ্যমে প্যাডগুলো দিয়ে অন্য ডিভাইস কিংবা স্মার্টফোন চার্জ দেওয়া যায়। তাই ভ্রমণে প্যাডটি পাওয়ারব্যাংক হিসেবে ভীষণ কার্যকর। প্যাডটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে চতুর্থ জেনারেশনের স্ন্যাপড্রাগন সেভেন-এস। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, পেশাজীবী থেকে শুরু করে শিক্ষার্থী- সবার মধ্যে প্যাডের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জনপ্রিয়তা মাথায় রেখেই আমরা রেডমি প্যাড ২ প্রো- এর দুটি ভ্যারিয়েন্ট এনেছি, যা একইসাথে পড়াশোনা, অন-দ্যা-গো অফিশিয়াল কাজ ও বিনোদনের জন্য দারুণ ডিভাইস। গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল তিনটি কালারের ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র?্যামের রেডমি প্যাড ২ প্রো ওয়াইফাই ভার্সন এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি এর মূল্য যথাক্রমে ৩৭,৯৯৯ টাকা ও ৪৪,৯৯৯ টাকা।
খেলা: ভলিবলের কামাল মারা গেছেন