বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডকে বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বিপণনের অথরাইজড পার্টনার ও সেলস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। ২৬ জানুয়ারি ঢাকায় বিএসসিএলের প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির আওতায় বি-ট্র্যাক সল্যুশনস বিএসসিএলের সঙ্গে কাজ করে দেশজুড়ে স্টারলিংক পণ্য ও পরিষেবার বিপণন, বিক্রয়, বাস্তবায়ন ও অপারেশন পরিচালনা করবে ।
বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এ প্রসঙ্গে বলেন, স্টারলিংকের স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তি দেশের দূরবর্তী ও কম পরিষেবাযুক্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে সহায়তা করবে। বি-ট্র্যাক সল্যুশনসের অভিজ্ঞতা ও নেটওয়ার্কের সঙ্গে আমাদের সংযুক্তি গ্রাহক সেবাকে আরও শক্তিশালী করবে।
বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান বলেন, বিএসসিএল-এর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের দেশে স্টারলিংক সেবা পৌঁছানোর যাত্রাকে ত্বরান্বিত করবে। আমরা প্রতিটি গ্রাহকের কাছে প্রযুক্তিগত সহায়তা ও দ্রুত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সরোয়ার, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান, গ্রুপ সিএফও ফাহাদ মাহমুদ ইসলাম, বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. তানভীর সিদ্দিক, প্রকল্প বিভাগের প্রধান সাফায়েত আবদুল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার গোলাম মুস্তফা আহাদ এবং সিনিয়র এক্সিকিউটিভ মুশবিয়া শুকরানা মাহে।
খেলা: ভলিবলের কামাল মারা গেছেন