image

ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বিশ্বেবর সর্ববৃহৎ শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজের ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে গত ৮ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এ অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালে জাতিসংঘের অংশীদারত্বে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল কর্তৃক চালু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ^বিদ্যালয় শিক্ষার্থীরা সামাজিক ও পরিবেশগত বৈশ্বিক সমস্যার সমাধানে লাভজনক ও প্রভাবশালী ব্যবসায়িক উদ্যোগ উপস্থাপন করে।

এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কাজী আকিব আনাফ, ম্যানেজার (গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট), সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটি; নরগিস আখতার, এইচআর বিজনেস পার্টনার ও এমপ্লয়ি এক্সপেরিয়েন্স লিড, কোটস বাংলাদেশ এবং অপরাজিতা বডুয়া, এইচআর ডিরেক্টর, ইনফিনিটিবিট, গ্রুপবিট।

প্রতিযোগিতায় ‘ইউআইটিএস হাল্টথফ্রি ফল’ দলটি ক্যাম্পাস চ্যাম্পিয়ন, ‘ইউআইটিএস হাল্টথপেল্টিয়ার্স’ দল প্রথম রানার্সআপ এবং ‘ইউআইটিএসথস্ক্র্যাপ ভেঞ্চার’ দল দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ক্যাম্পাস রাউন্ডের বিজয়ী দলগুলো এখন হাল্ট প্রাইজের আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রতিযোগিতা শেষে নেক্সটজবজ লিমিটেড এর উদ্যোগে ‘ডিগ্রি টু ডিরেকশন: এজ অব এআই, ডাটা অ্যান্ড কম্পিটিশনে ক্যারিয়ার রেডিনেস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন মো. মেহনাজউদ্দিন রুপম, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন, আমান বাংলাদেশ লিমিটেড।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর ট্রেজারার প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইটিএস আইকিউএসি এর পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট প্রকৌশলী মো. সাফায়েত হোসেন।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি