image

ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

ফেব্রুয়ারি মাস জুড়ে ক্রেতাদের স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে স্যামসাং। অফারের আওতায় ১৫০০ টাকা ছাড়ে গ্যালাক্সি এ১৭ ফাইভজি’র ৬জিবি/১২৮ সংস্করণের স্মার্টফোনটি কেনা যাবে ২৫,৯৯৯ টাকায়; ৮জিবি/১২৮ জিবি সংস্করণের দাম পড়বে ২৭,৯৯৯ টাকা এবং ৮জিবি/২৫৬জিবি সংস্করণের দাম ৩১,৯৯৯ টাকা।

অন্যদিকে, ১৫০০ টাকা ছাড়ের পরে এ২৬ ফাইভজি স্মার্টফোনটির মূল্য দাঁড়িয়েছে ৩৫,৯৯৯ টাকা; আর গ্যালাক্সি এ ৩৬ গাইভজি স্মার্টফোনটির দাম ২,০০০ টাকা কমে শুরু হচ্ছে ৪১,৯৯৯ টাকা থেকে। উভয় মডেলেই রয়েছে ৮জিবি র‌্যাম এবং মাল্টিটাস্কিং, কনটেন্ট স্ট্রিমিং ও চমৎকার ছবি তোলার সুবিধা।

আপার মিড-রেঞ্জ সেগমেন্টে গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোনে ছাড় দেয়া হয়েছে ৭,৫০০ টাকা; এর ফলে স্মার্টফোনটির ৮জিবি/২৫৬জিবি সংস্করণের দাম কমে হয়েছে ৫১,৯৯৯ টাকা। স্মার্টফোনটির ১২জিবি র‌্যামের সংস্করণটি ক্রেতারা কিনতে পারবেন ৫৬,৯৯৯ টাকায়।

ক্যাম্পেইনে সবচেয়ে বেশি ছাড় দেয়া হয়েছে গ্যালাক্সি এস২৫ এফই স্মার্টফোনে। ১০,০০০ টাকা ছাড়ের পর ৮জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্মার্টফোনটির নতুন মূল্য দাঁড়িয়েছে ৮৯,৯৯৯ টাকা।

এন্ট্রি-লেভেল মডেলগুলোও এই অফারের অন্তর্ভুক্ত। গ্যালাক্সি এ০৬ সিরিজে সর্বোচ্চ ১,৮০০ টাকা পর্যন্ত এবং গ্যালাক্সি এ০৭ সিরিজে সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি