image

প্রিয়শপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশের বি-টু-বি মার্কেটপ্লেস ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ গত ৭ ফেব্রুয়ারি তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। ২০১৩ সালে যাত্রা শুরু করা প্রিয়শপ প্রথমে কনজিউমার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করলেও পরে একটি পূর্ণাঙ্গ বি-টু-বি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়।

বর্তমানে প্রিয়শপ দেশের ১৬টি জেলায় ৪০টি হাব ও ১৪২৮ এর বেশি ডিস্ট্রিবিউশন রুটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। প্ল্যাটফর্মটি প্রায় ২ লাখ রিটেইলারকে সেবা দিচ্ছে এবং ২৮০+ ব্র্যান্ডের সাথে কাজ করছে। ১,৬০০+ কর্মীর এই প্রতিষ্ঠানটির অন্যতম বড় সাফল্য হলো তাদের রিটেইলারদের জন্য ক্রেডিট সুবিধা। ব্যাংক পার্টনারদের সাথে কাজ করে ইতোমধ্যে ১০,০০০+ রিটেইলার ক্রেডিট কার্ড ও ঋণ সুবিধা পেয়েছে।

আর্থিক সেবার পাশাপাশি প্রিয়শপ তাদের কার্যক্রমে সাসটেইনেবিলিটি ও পরিবেশবান্ধব উদ্যোগ যুক্ত করেছে। প্রতিষ্ঠানটি তাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে কাজ করছে। স্টার্টআপ হুইল ২০২৪, দ্য এশিয়া অ্যাক্সিলারেটর, স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ, এচেলন এশিয়া সামিট ২০২৩ এবং টেক ইন এশিয়া এর মতো মঞ্চে প্রিয়শপ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। প্রতিষ্ঠানটি আইসিটি অ্যাওয়ার্ড নেপাল ২০২৫ এ চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রিয়শপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিনিয়র লিডার ও কর্মীরা অংশগ্রহন করেন। সেখানে ২০২৫ সালের অর্জন তুলে ধরা হয় এবং ২০২৬ সালের ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করা হয় যার লক্ষ্য দেশের প্রতিটি রিটেইলারকে আরও শক্তিশালী করা।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, দেশের কোটি কোটি রিটেইলার অনেক সুবিধা থেকে বঞ্চিত ছিল, যেমন সহজ সাপ্লাই চেইন, দ্রুত ডেলিভারি এবং ক্রেডিট সুবিধা। এই সমস্যাগুলো সমাধান করে প্রিয়শপ রিটেইলারদের জন্য একটি সহজ ও শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলেছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি