image

তথ্যপ্রযুক্তিতে অবদানের জন্য ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা রফিকুল ইসলাম

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিনের অবদান ও উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। অনুষ্ঠানে তার নেতৃত্বে তৈরি ‘ফ্লোরাব্যাংক কোর ব্যাংকিং সফটওয়্যার’ বিশ্বের অন্যতম সেরা কোর ব্যাংকিং সফটওয়্যার হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করে। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস ব্যারোনেস মানজিলা উদ্দিন তার হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউককে সম্মানসূচক ডক্টরেট (অনরারি পিএইচডি) ডিগ্রি প্রদান করে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি।

যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থ্যাচার বিজনেস এডুকেশন সেন্টারে “দ্য ফিউচার অব ব্যাংকিং ইনোভেশন: ইন্টিগ্রেটিং এআই অ্যান্ড মেশিন লার্নিং” শীর্ষক বিষয়ে মূলপ্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি