সম্প্রতি জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতা ‘মাই বাংলাদেশ মাই ডেভেলপমেন্ট’ বিজয়ীদের নাম ঘোষণা করেছে জাইকা বাংলাদেশ। একইসাথে অনলাইনে একটি কিউরেটেড আলোকচিত্র প্রদর্শনী উন্মোচন করেছে জাইকা। প্রদর্শনীতে নাগরিকদের ক্যমেরাবন্দি বাংলাদেশের উন্নয়নের ২১টি ছবি প্রদর্শিত হচ্ছে।
এই অনলাইন প্রদর্শনীটির মাধ্যমে জাইকা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে বাংলাদেশি জনগণের দৃষ্টিতে দেশের উন্নয়নের ছোট ও বড় গল্পগুলো নথিভুক্ত করার পাশাপাশি তা বিশ্বদরবারেও তুলে ধরা হয়েছে।
এই প্রতিযোগিতায় দেশের নানা শ্রেণি-পেশার মানুষ ও আলোকচিত্রপ্রেমীরা অংশ নেন। ছবির মাধ্যমে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের উন্নয়নের যাত্রা তুলে ধরেছেন।
একই দিনে জাইকা বাংলাদেশ কার্যালয়ে আলোকচিত্রীদের সম্মাননা জানানো ও পুরস্কার প্রদান করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের ৪ হাজারের বেশি পার্টনার আউটলেট
বিজ্ঞান ও প্রযুক্তি: চট্টগ্রাম বন্দরে ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্ম উদ্বোধন