চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেশের নৌ বাণিজ্য ও বন্দর ব্যবস্থাপনায় সম্প্রতি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো- সিপিএ স্কাই’ এর উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম বন্দর এখন থেকে একটি পূর্ণাঙ্গ স্মার্ট পোর্ট এবং পেপারলেস ব্যবস্থার দিকে যাত্রা শুরু করল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম.এ. মনিরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই সিস্টেম চালুর ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রমের গতি ৩ থেকে ৫ গুণ বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
আগে বন্দরের বিভিন্ন ডিজিটাল সিস্টেম থাকলেও তাদের মধ্যে কোনো আন্তঃসংযোগ ছিল না। নতুন এই ইউনিফাইড প্ল্যাটফর্মটি যেসব সুবিধা নিশ্চিত করবে, তার মধ্যে রয়েছে: ব্যবহারকারীরা একটি মাত্র লগইন এর মাধ্যমে সকল সেবা পাবেন; ডিজিটাল রাডার এবং অটোমেটেড ভেসেল ট্র্যাকারের মাধ্যমে জাহাজের অবস্থান সরাসরি পর্যবেক্ষণ করা যাবে; আমদানিকারক ও রপ্তানিকারকদের বিভিন্ন দপ্তরে না গিয়ে একটি প্ল্যাটফর্ম থেকেই সব অনুমোদন ও কার্গো ক্লিয়ারেন্স সম্পন্ন করার সুবিধা পাবেন; এনবিআর, ব্যাংক এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থার সাথে সরাসরি ডাটা শেয়ারিং সুবিধা ইত্যাদি।
উদ্বোধনী দিনে ড্যাশবোর্ড থেকে দেখা যায়, বর্তমানে বন্দরের বার্থ ইউটিলাইজেশন ৬৭%, যেখানে ২১টির মধ্যে ১৪টি বার্থ সচল রয়েছে। এছাড়া সিস্টেমে ১২৮টি জাহাজ ট্র্যাক করা হচ্ছে। এটি ম্যানুয়াল কাজের চাপ কমিয়ে একটি দক্ষ ও ডিজিটাল ট্রান্সফরমেশন নিশ্চিত করবে।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের ৪ হাজারের বেশি পার্টনার আউটলেট
বিজ্ঞান ও প্রযুক্তি: চট্টগ্রাম বন্দরে ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্ম উদ্বোধন