image

দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের ৪ হাজারের বেশি পার্টনার আউটলেট

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

নিজেদের অরেঞ্জ ক্লাব লয়্যালটি নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে বাংলালিংক। এর মাধ্যমে দেশজুড়ে ৪ হাজারের বেশি পার্টনারের মাইলফলক অর্জন করেছে বাংলালিংক।

অরেঞ্জ ক্লাবের সদস্যরা রিটেইল, স্বাস্থ্যসেবা, ভ্রমণ, ডাইনিং, ইলেকট্রনিকস ও শিক্ষাসহ তাদের জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে ছাড় ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন। গ্রাহক সেবায় নিজেদের মূলনীতি ‘ডিও ১৪৪০’ এর সাথে মিল রেখেই পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে বাংলালিংক। অপারেটরটির লক্ষ্য গ্রাহকদের প্রতিদিনের অর্থাৎ ১,৪৪০ মিনিটের প্রতিটি মুহূর্তে নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা প্রদান করা।

এ বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, আমাদের কাছে একটি পিপল-ফার্স্ট ব্র্যান্ড হওয়ার মানে হলো- গ্রাহকদের প্রতিদিনের জীবনে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনা। সেই বিশ^াস থেকেই অরেঞ্জ ক্লাবের যাত্রা শুরু হয়েছিলো। নানা ধরনের ছাড়ের মাধ্যমে গ্রাহকদের উপর আর্থিক চাপ কমানো এবং বিশেষ অফারের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনে আনন্দের মুহূর্ত তৈরি করাই এর লক্ষ্য। ৪ হাজার অংশীদার আউটলেটের মাইলফলক আমাদের কাছে শুধু একটি সংখ্যা নয়- এটি আমাদের গ্রাহকদের জীবনের সঙ্গে আরও যুক্ত থাকার, তাঁদের দৈনন্দিন কেনাকাটা ও সংযোগের মুহূর্তে পাশে থাকার আরেকটি ধাপ।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি