image

বাংলালিংকের নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

চরপ: ইধহমষধষরহশ ঋধসরষু ঝযধৎব.লঢ়ম

নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু করেছে টেলিকম অপারেটর বাংলালিংক। এ মোবাইল প্ল্যানের বিশেষত্ব হচ্ছে একটি প্যাক কেনার মাধ্যমে পরিবারের সবাই কানেক্টেড থাকতে পারবেন।

শুধু মাইবিএল অ্যাপের মাধ্যমে ‘ফ্যামিলি প্যাক’ কিনতে পারবেন গ্রাহকরা। এ প্যাকের মাধ্যমে প্রিপেইড গ্রাহকরা একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সর্বোচ্চ পাঁচজন পরিবারের সদস্যের সঙ্গে প্যাকের অন্তর্ভুক্ত ইন্টারনেট ডেটা ও ভয়েস মিনিট শেয়ার করতে পারবেন।

১,১৯৮ টাকা মূল্যের এ ফ্যামিলি প্যাকে রয়েছে ৩০ দিনের মেয়াদে ৬০ জিবি ডেটা ও ৬০০ মিনিট। এ বান্ডেলের মাধ্যমে পরিবারের সদস্যরা একটি প্ল্যানের আওতায় কানেক্টেড থাকতে পারবেন। পরিবারের সবার জন্য আলাদা করে ইন্টারনেট ও মিনিট প্যাক কিনতে হবে না। প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার সহজেই পরিবারের কোনো সদস্যকে যুক্ত করতে কিংবা বাদ দিতে পারবেন। একই সঙ্গে, কোন ব্যবহারকারী কতটুকু ডেটা ও মিনিট ব্যবহার করতে পারবেন, সেটা নির্ধারণ করে দিতে পারবেন এবং ডেটা ও মিনিট ব্যবহার মনিটর করতে পারবেনÑ সব কিছুই করা যাবে মাইবিএল অ্যাপের মাধ্যমে।

একাধিক রিচার্জের প্রয়োজনীয়তা কমিয়ে এবং রিয়েল-টাইম ডেটা ও মিনিট ব্যবহার মনিটর করার সুবিধার ফলে মোবাইল প্ল্যান ব্যবস্থাপনাকে আরও সহজ করবে এ প্ল্যান। কানেক্টিভিটি সুবিধার পাশাপাশি, ফ্যামিলি প্যাকের প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার বিনা খরচে টফি ভিআইপি সুবিধা উপভোগ করতে পারবেন।

নতুন এ প্যাক সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, বর্তমানে পরিবারের সবার জন্য এমন কানেক্টিভিটি সুবিধা প্রয়োজন, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায়। একই সঙ্গে, এ সুবিধা হতে হবে সাশ্রয়ী ও সহজে ব্যবস্থাপনাযোগ্য। বাংলালিংক ফ্যামিলি প্যাকের মাধ্যমে আমরা সবাইকে একটি প্ল্যানের আওতায় নিয়ে আসা এবং একাধিক প্যাক ব্যবস্থাপনার ঝামেলা দূর করার ওপরে গুরুত্ব দিয়েছি। আমাদের ‘ফ্যামিলি প্যাক’-এর মাধ্যমে পরিবারের সদস্যরা নির্বিঘেœ কানেক্টেড থাকতে পারবেন এবং ডেটা ও মিনিট ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন, যা সবার জন্য যোগাযোগে নতুন মাত্রা যুক্ত করবে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি