image

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির ও সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত কয়েকটি প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত এবং পাঁচ সদস্যের সুপারিশ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ এ কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করে ফোরামকে একটি স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এ কে এম ওয়াহিদুজ্জামানসহ একাধিক উপদেষ্টা। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন কামাল জেমস।

প্রধান উপদেষ্টা এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, দেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে জাতীয়তাবাদী পেশাজীবীদের সমন্বয়ে একটি শক্তিশালী থিংক-ট্যাঙ্ক ও নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা নীতি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জাতীয় অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।

নতুন এ ফোরামের সভাপতি হিসেবে প্রকৌশলী রাফেল কবির বলেন, দেশের আইসিটি খাতের জাতীয়তাবাদী চিন্তার উদ্যোক্তা ও পেশাজীবীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই ফোরাম। আমরা প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নীতিনির্ধারণে গঠনমূলক প্রস্তাব এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে চাই। সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস বলেন, জাতীয় উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে আইসিটি খাতের ভূমিকা আরও শক্তিশালী করতে এই ফোরাম কাজ করবে। দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি উদ্যোক্তা, পেশাজীবী ও তরুণদের একত্রিত করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করা হবে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি