image

উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী পরিষদ নির্বাচিত

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২০২৭ মেয়াদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশের ৯ সদস্যের নতুন নির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছে। এই ধারাবাহিকতায়, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাহী পরিষদের প্রথম সভায় সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

আগামী দুই বছরের জন্য নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসাবে তানভির রহমান, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে শাকিল হোসেন দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে আরও থাকছেন মহীন রীয়াদ, শাবাব মুস্তফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম এবং তানবিন ইসলাম সিয়াম।

উইকিমিডিয়া বাংলাদেশ বিশ্বাস করে, নতুন এই নেতৃত্বের অধীনে আমাদের স্বেচ্ছাসেবক সম্প্রদায়ের সাথে কাজের পরিধি আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশে উন্মুক্ত জ্ঞান প্রসারের আন্দোলন নতুন গতি পাবে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি