image

অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে বাজারে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে সমৃদ্ধ নোট ৬০ সিরিজ। এই সিরিজে থাকছে শতভাগ কাস্টমাইজ করার সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ফোনের অভিজ্ঞতা সাজাতে পারবেন। থিম, লেআউট থেকে শুরু করে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ অন-স্ক্রিন উপাদান- সবকিছুই নিজের মতো করে পরিবর্তন করা যাবে।

এই নতুন ব্যবস্থার কেন্দ্রে রয়েছে অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে- একটি ইন্টারঅ্যাকটিভ লাইটিং ইন্টারফেস, যা ব্যবহার না করলে শান্তভাবে থাকে, কিন্তু সক্রিয় হলে তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন, এলার্ট এবং ছোট ইন্টারঅ্যাকটিভ উপাদান দেখায়। এর মাধ্যমে কল, রিমাইন্ডার বা টাইমারের মতো আপডেটগুলো হালকা আলোর সংকেতের মাধ্যমে দেখা যাবে। এমনকি ফোন সাইলেন্ট মোডে থাকলেও গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ব্যবহারকারীর নজরে আসবে। ইনফিনিক্সের মতে, নোট ৬০ সিরিজ ‘ফান অন দ্য গো’ ধারণাকে সামনে রেখে তৈরি করা হয়েছে, যেখানে আকর্ষণীয় ডিজাইনের সাথে ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার অভিজ্ঞতা মিলিয়ে একটি ভিন্নধর্মী ফোন ইকোসিস্টেম তৈরি করা হয়েছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি