image

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করলো বি-ট্র্যাক

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশ সামরিক জাদুঘরে দর্শনার্থীদের যাতায়াত ও গাড়ি পার্কিং আরও সহজ করতে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইয়েস পার্কিং’। ৮ মার্চ থেকে জাদুঘর প্রাঙ্গনে পার্কিং সেবাটি চালু করা হয়। এখন থেকে সামরিক জাদুঘরের দর্শনার্থীরা পার্কিং সংক্রান্ত প্রয়োজনে অ্যাপ-ভিত্তিক অনলাইন বুকিং ও ব্যবস্থাপনার সুবিধা পাবেন। এই সেবার আওতায় জাদুঘরের দর্শনার্থী ছাড়াও পাশ^বর্তী যেকোনো স্থানের গাড়ির চালকরা তাদের গাড়ি অথবা মোটরসাইকেল নিরাপদে পার্কিং করতে পারবেন।

ইয়েস পার্কিং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজেই জাদুঘর প্রাঙ্গণে পার্কিং খুঁজে পান, গাড়ি পার্কিং করতে এবং ফি পরিশোধ করতে পারেন। রিয়েল-টাইম আপডেট এবং সহজ নেভিগেশন সুবিধা থাকায় অ্যাপটি দর্শনার্থীদের একটি নিরবচ্ছিন্ন পার্কিং অভিজ্ঞতা নিশ্চিত করবে, যা তাদের জাদুঘরের ভ্রমণকে আরও সহজ ও নিরাপদ করবে।

জাদুঘর এলাকায় এই পার্কিং সেবাটি বৃহস্পতিবার থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সচল থাকবে। শুক্রবার এই সেবা পাওয়া যাবে দুপুর ২:৩০টা থেকে রাত ১০টা পর্যন্ত। জাদুঘরের সাপ্তাহিক বন্ধের দিন বুধবার পার্কিং বন্ধ থাকবে। পার্কিং চার্জ নির্ধারণ করা হয়েছে বাইকের জন্য ৩০ টাকা, কারের জন্য ৫০ টাকা এবং এমপিভি, এসইউভি ও অন্যান্য বড় যানবাহনের জন্য ১০০ টাকা। মিউজিয়ামের প্রবেশপথে অবস্থানরত ইয়েস পার্কিং এজেন্টদের সহায়তায় সরাসরিও পার্কিং বুক করা যাবে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি