বিজ্ঞানকে শান্তি ও উন্নতিতে ব্যবহারের বার্তা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ১০ নভেম্বর সারা বিশে^ ওয়ার্ল্ড সায়েন্স ডে পালন করা হয়। ২০০২ সাল থেকে প্রতিবছর ইউনেস্কো এদিনটি উদযাপন করে আসছে। বিজ্ঞানকে যেনো শান্তির উদ্দেশ্যে সামনের দিনগুলোতে ব্যবহার করা হয়, সেজন্য ইউনেস্কো ২০৩০ সাল পর্যন্ত দিনটি উদযাপন করবে ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস এন্ড ডেভেলপমেন্ট শিরোনামে। প্রতিবছর এই দিনটির জন্য একেকটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে ইউনেস্কো। এবছরের প্রতিপাদ্য বিষয় পরিবেশবান্ধব কমিউনিটি গড়ে তোলা।
গত কয়েকবছর ধরে বাংলাদেশে দিবসটি উদযাপন করে আসছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। প্রতিবছরের মত এই বছরও আগামী ৯-১২ নভেম্বর ২০২১, চার দিন ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে পালিত হবে দিবসটি। বর্তমানে কোভিড পরিস্থিতি শিথিল হওয়ায় অনলাইনের পাশাপাশি অফলাইনেও বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। অনলাইনে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য যেসব ইভেন্ট আয়োজন করা হচ্ছে তা হল অনলাইন সায়েন্স কুইজ কম্পিটিশন, ক্যাপচার ইয়োর সায়েন্টিফিক মোমেন্ট কম্পিটিশন এবং ড্র ইয়োর সায়েন্স ফ্যান্টাসি কম্পিটিশন। এছাড়া অফলাইন ইভেন্ট হিসেবে রয়েছে এ ডে উইথ সায়েন্স।
অনলাইন সায়েন্স কুইজ কম্পিটিশন-এ তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রাইমারী (৩য়-৫ম শ্রেণি), জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি) এবং সেকেন্ডারী (৯ম-১০ম শ্রেণি) এই ৩টি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। ক্যাপচার ইয়োর সায়েন্টিফিক মোমেন্ট কম্পিটিশন-এ যেকোনো ব্যক্তিকে নিজের দৈনন্দিন জীবনের মজার কোন মুহূর্ত কিংবা ঘটনার পেছনের বিজ্ঞান ব্যাখ্যা করে ২ মিনিটের ভিডিও তৈরি করে পাঠাতে হবে। ড্র ইয়োর সায়েন্স ফ্যান্টাসি কম্পিটিশন-এ স্কুল, কলেজ এবং বিশ^বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা নিজেদের সায়েন্স ফ্যান্টাসিগুলো নিয়ে আঁকা ছবি বা কার্টুন জমা দিয়ে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি আয়োজনের সেরাদের জন্য থাকবে বিশেষ পুরস্কার।
অফলাইন ইভেন্ট এ ডে উইথ সায়েন্স অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর ঢাকা বিশ^বিদ্যালয়ের কার্জন হল কমপ্লেক্সে। দিনব্যাপী এই আয়োজনে প্রকৃতি পাঠ, বিজ্ঞানভিত্তিক ট্রেজার হান্ট, সায়েন্স এক্সপেরিমেন্ট, জলবায়ু আড্ডা সহ অনেক মজার কার্যক্রম থাকবে। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ২০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে।
এই আয়োজনগুলোর আরও বিস্তারিত জানতে ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ফেইসবুক পেইজ https://www.facebook.com/SPSBZone ভিজিট করা যাবে।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের ৪ হাজারের বেশি পার্টনার আউটলেট
বিজ্ঞান ও প্রযুক্তি: চট্টগ্রাম বন্দরে ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্ম উদ্বোধন