বিটিসিএলের টেলিফোন সেবারমান আরও আধুনিক করতে নারায়ণগঞ্জে ৬ হাজার টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে। বিটিসিএলের প্রধান কার্যালয়ের মার্কেটিং ও জনসংযোগ শাখার জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ মোরশেদ এ তথ্য জানিয়েছেন।
আধুনিক সেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ, সিদ্বিরগঞ্জ, পঞ্চবটী, পাগলা, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁও, গোপালদী ও আড়াইহাজারের টেলিফোন একচেঞ্জের পুরাতন টেলিফোন নম্বর সমূহ ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
গ্রাহকবৃন্ধের পুরাতন ও নতুন নম্বর সমূহের তালিকা বিটিসিএলে ওয়েবসাইটে দেয়া আছে। নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকদেরকে নতুন নম্বরটি ফোনে জানিয়ে দেয়া হবে। আর গ্রাহকরা নম্বর পরিবর্তনের বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএলের কল সেণ্টারে নম্বর ১৬৪০২ ফোন করলে অথবা অফিসের সময় নারায়ণগঞ্জ একচেঞ্জের জন্য ০২২২৪৪৩০০০ অথবা ০২৪৭৬৫০২০০ নম্বরে ফোন করতে পারবেন। নম্বর পরিবর্তনের কারনে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।
নগর-মহানগর: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
নগর-মহানগর: ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
নগর-মহানগর: জবিতে সব দল-মতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে: রইছ উদ্দীন
নগর-মহানগর: ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর
নগর-মহানগর: সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ