ওয়েবসাইট অ্যানালাইসিস ভিত্তিক ওয়েবসাইট অ্যালেক্সা ডটকম আগামী বছরের ১ মে বন্ধ হয়ে যাচ্ছে।
বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যামাজনের একটি উদ্যোগ অ্যালেক্সা ডটকম। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয় এই ওয়েবসাইট। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোনো ওয়েবসাইটের র্যাংকিং কত তাও দেখা যায় অ্যালেক্সায়।
অ্যালেক্সার ব্লগ পোস্টে এ সম্পর্কে জানিয়েছে, ২৫ বছর আগে আলেক্সা ইন্টারনেট প্রতিষ্ঠা করা হয়েছিল। দুই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।
৮ ডিসেম্বরের পর নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেওয়া হবে না। তবে চলমান সাবস্ক্রিপশনকারীরা ১ মে ২০২২ পর্যন্ত তাদের সুবিধা পাবেন।
আন্তর্জাতিক: হরমুজ প্রণালি বন্ধে জ্বালানি হুমকিতে বিশ্ব
সারাদেশ: সুনামগঞ্জে সার বিক্রেতাদের মানববন্ধন
আন্তর্জাতিক: ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় যুক্তরাজ্য