image

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের ইফতার-দোয়া মাহফিল

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত টাঙ্গাইলের সাংবাদিকদের সংগঠন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি সাবেক সচিব মো. ইব্রাহীম হোসেন খান, বিএফইউজের সাবেক সভাপতি ও বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক উদয় হাকিম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী ও আইয়ুব ভূঁইয়া।

এছাড়া, ইফতার অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহের জেলা- ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

সম্প্রতি