দেশের ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায়’ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে।
শনিবার ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় সদস্যরা ‘সর্বসম্মতভাবে’ এ সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করে ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়।
সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া তার লিখিত বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে সদস্যদের মতামতের জন্য প্রস্তাবটি পেশ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য আমিরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ আহমদ, কায়কোবাদ মিলন, মাহবুব আলম, মাহমুদ শফিক, সৈয়দ তোশারফ আলী, বাছির জামাল, শহিদুল ইসলাম, খুরশীদ আলম, সাঈদ খান, খন্দকার আলমগীর হোসেন, ডি এম অমর, রোজি ফেরদৌস, মমতাজ বিলকিস বানু, শাহিন হাসনাত, ওবায়দুর রহমান শাহিন ও সুলতান মাহমুদ।
বক্তারা ‘ফ্যাসিবাদের দোসরদের’ অবিলম্বে ক্লাব থেকে বহিষ্কার এবং বিগত কমিটির অনিয়ম ও আর্থিক দুনীর্তি তদন্ত করে তা প্রকাশের দাবি জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আন্তর্জাতিক: খামেনি পুত্রই ইরানের সর্বোচ্চ নেতা