image

শতাধিক অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলে নোয়াব-এর উদ্বেগ

নিজস্ব বার্তা পরিবেশক

জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

গতকাল নোয়াব সদস্যদের এক সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

নোয়াব-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের বিষয় জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ; নোয়াব মনে রে, সাংবাদিকদের ক্রেডিটেশন র্ড তিল করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এবং সংবাদপত্র ও মত-প্রকাশের স্বাধীনতার প্রতি এর অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়; বিগত বেশকিছু বছরের কালো দিনগুলোতে জাতি ফিরতে চায়না। তাই অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের এই সাম্প্রতিক সিদ্ধান্তকে আমরা মুক্ত সংবাদপত্রের প্রতি হুমকি হিসেবে মনে করি।

নোয়াব নুরোধ করছে যে, এই অ্যাক্রেডিটেশন কার্ডগুলো অবিলম্বে পুনর্বহাল করা হোক, যাতে করে অন্তর্বর্তী সরকার স্বাধীনতার যে-পরিবেশ তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তা আরও ফলপ্রসূ হয়। বিষয়টিতে অনতিবিলম্বে সুবিবেচক পদক্ষেপ গ্রহণ করা হোক।

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

সম্প্রতি