ফটোগ্রাফি কার্যক্রমকে সৃষ্টিশীল করার লক্ষ্যে যাত্রা শুরু করলো নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাব। আজ শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সিনামুনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে এ সংগঠনের। সবার মতামতের ভিত্তিতে প্রণব কৃষ্ণ রায়কে আহ্বায়ক, আহাম্মদ শরীফ পারভেজকে সদস্য সচিব এবং মুহাম্মদ রাশিদ চৌধুরীকে সদস্য করে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু। এতে আলোচক ছিলেন দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন আরটিভির প্রতিনিধি আনোয়ার হাসান,আড়াইহাজার টাইমসের সম্পাদক মো. নজরুল ইসলাম, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার মো. রনি আহম্মেদ, দৈনিক বাংলাবাজারের মুহাম্মদ ইউসুফ আলী প্রধান, রূপকন্ঠের তানজিলা আক্তার, দৈনিক ইয়াদের এমএ সুমন, বাংলার চোখের সাইফুল ইসলাম, দৈনিক সমকালীন কাগজের আল মামুন খাঁন, দৈনিক অগ্রবাণী’র মো. জোনায়েদ তানভীর।
নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক প্রণব কৃষ্ণ রায় জানান, শিগগিরই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম।
অর্থ-বাণিজ্য: আহসান এইচ মনসুরের বিদায়, নতুন গভর্নর মোস্তাকুর রহমান
আন্তর্জাতিক: উপহার বিতর্কে জাপানের প্রধানমন্ত্রী