image

মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধি শ্রীনগর মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শ্রীনগর শপিং কমপ্লেক্সের মোঘল এম্পেয়ার রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমএ কাইয়ুম মাইজভান্ডারির সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মো. আনিছুর রহমান, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. শাকিল আহাম্মেদ , শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, শ্রীনগর থানার সেকেন্ড অফিসার আশিক হোসেনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা।

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

সম্প্রতি