image

বিএনপির মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলী মামুদ জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তিনি প্রেসক্লাবের ওয়াশরুমে ম্যাসিভ হার্ট এটাক করেছেন বলে ধারণা করা হচ্ছে।

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

সম্প্রতি