image

প্রধানমন্ত্রীর মন্তব্য, মাহফুজ আনামের ব্যাখ্যা

নিজস্ব বার্তা পরিবেশক:

ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনামকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা একটি মন্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার (১৮ মে) এক সভায় কয়েক জনের নাম ( ড. মুহাম্মদ ইউনুস, মাহফুজ আনাম) উল্লেখ করে বলেন, তারা পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নে বিঘ্ন সৃষ্টি করেছেন।

বৃহস্পতিবার (১৯ মে) এক বিবৃতিতে মাহফুজ আনাম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ মে বুধবার তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে আমাকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘ড. ইউনূস এবং যেটা আমরা শুনেছি--মাহফুজ আনাম। তারা আমেরিকা চলে যায়, স্টেট ডিপার্টমেন্টে যায়, হিলারির কাছে ই-মেইল পাঠায়। যাহোক... ওয়ার্ল্ড ব্যাংকের মিস্টার জোয়েলিক যিনি প্রেসিডেন্ট ছিলেন তার শেষ কর্মদিবসে, কোনো বোর্ড সভায় না, পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়।’ ‘আমি স্পষ্টভাবে বলতে চাই যে, আমি এ ধরনের উদ্দেশ্য নিয়ে কখনো যুক্তরাষ্ট্র সফরে যাইনি, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাইনি, কখনো হিলারি ক্লিনটনকে কোনো ই-মেইল পাঠাইনি, ওয়াশিংটনে বা বিশ্বের অন্য কোনো জায়গায় বা শহরে পদ্মা সেতুর অর্থায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কোনো বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে কোনো ধরনের বৈঠক বা যোগাযোগ করিনি।

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

সম্প্রতি